দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক ঘের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পলাশ মন্ডল ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় মামলা করেন। পরে পুলিশ ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহম্মেদ খান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম অভিযান চালিয়ে সোমবার পলাশ মন্ডলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর পলাশ মন্ডলকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যে আই